নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার ১৬ জুলাই ধর্মমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ণগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এড আবুল কালাম আজাদ,৪ আসনের সংসদ সদস্য এড আব্দুল্লাহ আল আমিন ,নাসিক প্রশাসক এড সাখাওয়াত হোসেন খান জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক ,( ডিসি )মোঃ রায়হান কবীর , জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ রাজুক এর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু সহ জেলা প্রশাসন ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশ একমাত্র সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে আমরা একসাথে চলতে পারি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং এই বন্ধন আরও সুদৃঢ় হবে। বক্তারা আরো বলেন সম্প্রীতির বন্ধনে ও ঐক্যে এগিয়ে যাক নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে।