১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান। ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার। বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি।

সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 3 Time View

সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর।

নারায়ণগঞ্জে জেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সর্বমোট ০৭ (সাত) লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

আজ ৩০ আগস্ট ২০২৬ খ্রি. (রবিবার) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। BKMEA এর পক্ষে জনাব মামুনুর রশিদ, পরিচালক, বিকেএমইএ এবং মোঃ নজরুল ইসলাম স্বপন, পরিচালক, বিকেএমইএ ০৫ (পাঁচ) লক্ষ টাকার চেক এবং NCCI এর পক্ষে জনাব আবু জাফর, পরিচালক, এনসিসিআই, জনাব আহমেদুর রহমান তনু, পরিচালক, এনসিসিআই এবং জনাব গোলাম সারোয়ার সাঈদ, পরিচালক, এনসিসিআই মহোদয়গণ ০২ (দুই) লক্ষ টাকার চেক পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নিকট হস্তান্তর করেন।এসময় অন্যান্য পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ মনে করে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। BKMEA ও NCCI-এর এই সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category