২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত ।

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোরতার আহ্বান জানিয়ে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬,
  • 89 Time View

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোরতার আহ্বান জানিয়ে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিদ্যুতের অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দফতরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি)মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিপিডিসির ডেপুটি ম্যানেজার কামাল হোসেন, ডিসি ও এসপি অফিসের কর্মকর্তা সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে গণসচেতনতামূলক প্রচারণা জোরদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার এবং লোডশেডিং কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন সুপারিশ গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন। রাত আটার পরে দোকান, শপিংমল বন্ধ রাখতে হবে। সরকারি দফতরে নিজ দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখতে হবে। সর্বোপরি বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। এখানে শিল্প কারখানায় যাতে বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রি-পেইড মিটার নিয়ে জনগণের মাঝে যে অসন্তোষ বিরাজ করছে সেটিও খতিয়ে দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category