৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৯ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ৫০০/-টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬,
  • 86 Time View

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৯ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ৫০০/-টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ভোর ০৫.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কোলনীস্থ ৩নং ওয়ার্ডস্থ আদর্শ নগরের মেলার মাঠ সংলগ্ন আমির হোসেনের রিক্সার গ্যারেজের সামনে এবং সুমিলপাড়া বিহারী কোলনীস্থ ৩নং গলি পাকা রাস্তার উপর মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ০৯ (নয়) জন মাদকসেবীদের আটক করা হয়। মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) ও ৫০০/-টাকা জরিমানা এবং অনাদায়ে ০২ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ ১। মোঃ শান্ত (২৮), পিতা-মোঃ চাঁন বাদশা, সাং-কোনাপাড়া, উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। রাতুল (২২), পিতা-মোঃ আরিফুল হোসেন, সাং-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। হারুন অর রশিদ মুন্না (৩১), পিতা-মৃত বজলুর রহমান, সাং-কলাবাগান মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ আলমগীর (৩৪), পিতা-মৃত খলিল বেপারী, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। বুলবুল (৩৩), পিতা-আনোয়ার, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৬। মোঃ খলিল পাহলান নাঈম (২৩), পিতা-জব্বার পাহলান, সাং-চৌধুরীবাড়ী তাঁতখানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। দ্বীন ইসলাম (২১), পিতা-জাকির হোসেন, সাং-বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ! ৮। মনির হোসেন তালুকদার (৩২), পিতা-মহিউদ্দিন তালুকদার, সাং-ঈসাখাঁ রোড, ৩৮নং বাসা-কিন্ডারপুল, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ৯। মোঃ সোলাইমান (২৪), পিতা-মৃত ওমর আলী, সাং-কোনাপাড়া উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category