৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

রূপগঞ্জে ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে স্থানীয়রা ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬,
  • 89 Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে স্থানীয়রা ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী বালুরঘাট এলাকায় আফতাব ফিড মিলের সামনে রাগ ট্রাক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে স্থানীয় জনতা আটক করে মার ধরে চেষ্টা করা হলে পরিস্থিতি আরো উত্তেজনার সৃষ্টি হয় ।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায় নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কোন কিছু না বুঝে উঠার আগেই দেখলাম দ্রুতগামী ট্রাকটি ব্যক্তির উপরে তুলে দেয় এতে দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীরের নিম্নভাগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর উৎসুক লোকজন ট্রাকের চালককে আটক করে রাখেন।
এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে লোকজনের আরো ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক চালককে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে,দুর্ঘটনাটির খবর পেয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ ঘটনাস্থলে যান এবং পুলিশ ঘাতক ট্রাক ও চলককে আটক করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category