২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জে ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে স্থানীয়রা । নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ। জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান । নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমান এর যোগদান । নারায়ণগঞ্জ কালেক্টরেট মসজিদসংলগ্ন এলাকায় (RHD)-এর অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে অভিযান। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসনের সম্মাননা স্মারক প্রদান। ঢাকা রেঞ্জর ডিআইজি এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। মায়ের আঁচল রিপোর্ট বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য রেলি ও র্র্যালি মাছের পোনা অবমুক্তকরণ এবং গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে । বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্র্যালি অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬,
  • 13 Time View

নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ জন ভুয়া ভিজিএফআই সদস্যদের গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় ভুক্তভোগী আলাউদ্দিন (৩৮), পিতা-কালু মিয়া, মাতা- আয়েশা বেগম, সাং- মদিনাবাগ ২ নম্বর রোড (কদমতলী থানা সংলগ্ন), থানা- কদমতলী, জেলা- ঢাকা, সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে একটি পুরাতন পাজেরো গাড়িযোগে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও লাঠি প্রদর্শন করে তাকে সিএনজি থেকে নামতে বলে। একপর্যায়ে অভিযুক্তরা সিএনজির সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে এবং জোরপূর্বক আলাউদ্দিনকে পাজেরো গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির একপর্যায়ে মৃত্যুর ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি এবং মারধর করে।

ঘটনার পর ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান পরিচালনা করে ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘরস্থ জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় উক্ত পাজেরো গাড়িটি আটক করে।
এ সময় গাড়িতে থাকা ১। মাহাবুব আলম রায়হান (৩৬) , পিতা: নুর ইসলাম, মাতা: রেহেনা পারভীন সামসুন নাহার স্থায়ী ঠিকানা: (i) মালতীনগড়, থানা ও জেলা-বগুড়া; (ii) ছাতনী, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া; (iii) মালসন, থানা-আদমদিঘী, জেলা- বগুড়া; (iv) নওজোড়, পোস্ট- তিলকপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট। বর্তমান ঠিকানা: সাহেবপাড়া, বিসমিল্লাহ টাওয়ার (লিফট-৭), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
২। সাদ্দাম কাজী (৩৫) , পিতা: মৃত দুলাল কাজী, মাতা: রওশন কাজী ঠিকানা: সানারপাড় (রহিম মার্কেট, কাজী ম্যানশন), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। নাসির (৩৬) , পিতা: আব্দুস সালাম, মাতা: নার্গিস বেগম, স্থায়ী ঠিকানা: বুড়ীপাড়া, পঞ্চসার, থানা ও জেলা-মুন্সিগঞ্জ। বর্তমান ঠিকানা: ভূইগড় পূর্বপাড়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয় এবং গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ভুক্তভোগী আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।
এ সময় আসামিদের একজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ও গাড়ি তল্লাশি করে ২টি ওয়াকিটকি , ১টি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড , ১টি vivo মোবাইল ফোন , ১টি পাজেরো জিপ গাড়ি , ১টি লাঠি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-১৪, তারিখ ০৪/০৯/২০২৬ খ্রি.,ধারা- ১৭০/১৭১/৩৬৫/৩৮৫/৪২৭,পেনাল কোড ১৮৬০ মামলা রুজু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category