মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৫.০০ টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।