৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬,
  • 8 Time View

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ‘-

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আইজিপি তার বক্তব্যে বলেছেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

সোমবার ১৯ অক্টোবর ২০২৬ রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি আরো বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে কি না পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে।
অপপ্রচারকারীদের সকল অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন,জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”। তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন এবং দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান কার্যক্রমের প্রশংসা করেন। এ কথার পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন আপনাদের নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আমার হাতে গড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category