৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, অক্টোবর ২৪, ২০২৬,
  • 11 Time View

ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট সোনিয়া দেওয়ান প্রীতি বিশেষ প্রতিনিধি:

জমানো টাকা ফেরত না পাওয়ায় নারায়ণগঞ্জের কাশীপুরে অবস্থিত আশ্রয় বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তা তাসলিমা মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সদস্যরা। এসময় তারা সমিতির কার্যালয় ঘেরাও করে রাখেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাঁরা সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন ও কার্যালয় ঘেরাও করেন।

বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন বয়সী নারী সদস্যদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে সমিতিতে সঞ্চয় জমা রেখেছেন। কিন্তু প্রয়োজনের সময় নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। এমনকি তাদের টাকা না দিয়ে সমিতির অফিসের আসবাবপত্র সরিয়ে নিয়ে অফিসটি তালাবদ্ধ করে রেখেছে কর্মকর্তা তাসলিমা মেম্বার। এমনকি গোপনে সমিতির এই ভবনটি বিক্রিরও পায়তারা করছেন তিনি। এতে আর্থিক সংকটে পড়েছেন অনেক সদস্য।

এমনকি নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পেতে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সমাধান পাননি বলেও জানান।

ভুক্তভোগী সদস্যদের দাবি, তাঁদের ব্যক্তিগত সঞ্চয়ের হিসাব যাচাই করে পাওনা টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সমিতির আর্থিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

প্রসঙ্গত, সম্প্রতি আশ্রয় বহুমুখী সমবায় সমিতির আর্থিক অনিয়ম, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং সমিতির ভবন বিক্রির চেষ্টার অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category