২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট জামাত ইসলাম ও এনসিপির এবং কুতুবপুর লাকিবাজার এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারকে দেখতে আসেন এনসিপি’র নাহিদ ইসলাম । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 90 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারকে দেখতে আসেন এনসিপি’র নাহিদ ইসলাম
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার ৫ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারকে দেখতে আসেন এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতৃবৃন্দের কিছু আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া অন্য আসনগুলোতে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, গাজী সালাউদ্দিন আমাদের জুলাই গণঅভ্যুত্থানে একজন অকুতভয়ী সৈনিক ছিলেন। গণঅভ্যুত্থানে অংশগ্রহণের সময় গুলিতে আহত হন তিনি। তার গলায় একটি স্পিন্টারবিদ্ধ ছিল। গুলিতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়।
গাজী সালাহউদ্দিন ভাইয়ের মত এরকম হাজারো জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী আহতদের সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ওপর ছিল, তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায় এখনো লাশের সাড়ি বাড়তেছে। আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে।

বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি নাহিদ ইসলাম আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন। নির্বাচনের ডামাডোলে আমরা যাতে আমাদের এই আহত ভাইদের সহ আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার এ জুলাইযোদ্ধা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারান। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে গত ২৬ অক্টোবর মারা যান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রিয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category