৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নবজাতকের জন্য ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর উদ্বোধন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 399 Time View

প্রতিশ্রুতির ৭ দিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর উদ্বোধন

হারুন অর রশিদ সাগর, দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নারায়ণগঞ্জ,

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৭ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন অফিস ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।

৭ মে ২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category