১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। वीरगंज के नेशनल मेडिकल कॉलेज में एम्बुलेंस चालकों के लिए बेसिक लाइफ सपोर्ट (BLS) प्रशिक्षण संपन्न/বীরগঞ্জের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালকদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণ সম্পন্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা উদ্বোধন হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় চার বছরের মোঃ আব্দুল্লাহর মৃত্যু । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 191 Time View

নারায়ণগঞ্জে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় চার বছরের মোঃ আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার, ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশু মোঃ আব্দুল্লাহ’র মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করেছেন।

পুলিশের এসআই মোহাম্মদ ইয়াসিন জানায়, নিহত শিশু আব্দুল্লার পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপস্থিত উচ্ছুক জনতা জানান ,নারায়ণগঞ্জ শহরে তথা বাংলাদেশের অধিকাংশ জায়গায় ট্রেনিং বিহীন অপরিপক্ক ইজি বাইক চালকগণ বেপরোয়া গতিতে এই জানটি চালিয়ে অনেক মায়ের বুক খালি করছে। কর্তৃপক্ষ যদি এখনই এর কোন ব্যবস্থা কিংবা পদক্ষেপ হাতে না নেন তাহলে ভবিষ্যতে আরো অনেক কঠিন অবস্থায় আমাদের সাধারণ মানুষকে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category