৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত । নারায়ণগঞ্জে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬,
  • 72 Time View

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আবু সাদেক এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২8 আগষ্ট ২০২৬ রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়া জনৈক শাহজাহান গংদের বাড়ীর পূর্বপাশে কলা বাগান ও লিচু বাগান এর ভিতর অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে কিন্তুু অভিযানে আসামি পলিয়ে যায়।
অপরদিকে এএসআই (নিঃ) শাহারুল ইসলাম এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২৪ আগষ্ট ২০২৬ রাত আনুমানিক ৯.১০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কায়েতপুর ইউনিয়নের অন্তর্গত চনপাড়া পূর্নবাসন কেন্দ্র ০৩ নং ওয়ার্ডের জনৈক আব্দুল খালেক এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১. মোঃ আব্দুল মান্নান মুন্সী(৪২), পিতা- মোঃ মেহের আলী মুন্সী, মাতা: মোসাঃ হাজেরা বেগম-স্থায়ী: গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমান-১: গ্রাম- আদমজীনগর (ফকিরার বাড়ির ভাড়াটিয়া) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ; ২. মোঃ দেলোয়ার আকন(৫০), পিতা- মৃত রহম আকন, মাতা: মৃত আয়েশা-স্থায়ী: গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর’দের হেফজত হতে ১০ (দশ) গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।
এসআই (নিঃ) নাহিদ মাসুম এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল ২৪ আগষ্ট ২০২৬ খ্রি. দিবাগত রাত অনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউপির অন্তর্গত ছোট বানিয়াদী সাকিনস্থ ধৃত আসামি মোসাঃ রিকু আক্তার(৪৬), স্বামী-মোঃ মনির ওরফে ডিব্বা মনির, স্থায়ী: সাং-ছোট বানিয়াদী, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ কে ৫১ (একান্ন) পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ০৩ জন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category