১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬,
  • 106 Time View

নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ –

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বাসীকে উপহার দেওয়ায় নির্বাচনের পরবর্তী সময়ে নারায়ণগঞ্জবাসী ও নির্বাচিত প্রার্থীগন সহ সকল মহলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রসংশিত হবার পাশাপাশি অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র নেতৃবৃন্দগন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।

সোমবার (২রা মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ এর মধ্য দিয়ে এই সম্মাননা স্মারক উপহারটি প্রদান করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,শান্তি পূর্ণ পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সমাপ্ত করতে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য ভাবে চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তবে এর জন্য নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছি তেমনি গণমাধ্যম ব্যক্তিদেরও। তবে একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও সফল করতে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও জনগণকে নিয়ে যে মতবিনিময় সভার আয়োজন করেছি ও আইনশৃঙ্খলা রক্ষায় মিটিং করেছি এ থেকে ভালো সাড়া পেয়েছি সেই সাথে পেয়েছি সকলের সহযোগিতা। আমি আশাবাদী এই নির্বাচনে জনতার ভোটে যাহারা নির্বাচীত হয়েছেন তাহারা যেনো জনপ্রতিনিধি হয়ে সব সময় জনগনের পাশে থেকে কল্যাণমূলক কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের নিকট জনগণের এমনটাই আশা ও আকাঙ্খা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলাম’সহ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category