৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ।

কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
  • 446 Time View

কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র খেজুর গাছ মার্কায় মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ ফেব্রুয়ারী বিকেলে নারায়নগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আগামী ৩০ জানুয়ারি শুক্রবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি- জমিয়ত জোট খেজুর গাছ মার্কায় মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইমরান হোসেন বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মুফতি মনির হোসেন কাসেমী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামল এর সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদল সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, এনায়েতনগর ইউপি যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. সুমন বেপারী, সহ সভাপতি মো. জাকির বেপারী, ইব্রাহিম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ পাপ্পু গাজী, ৯নং ওয়ার্ড জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল গাজী, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন গাজী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা আইন ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম শামীম, জেলা যুবদল নেতা এনআরবি মামুন, ফতুল্লা থানা বিএনপি নেতা কবির হোসেন খোকন, ঢাকা বিভাগ তরুণ দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপি নেতা রাসেল প্রধান, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মীর জনি, যুবদল নেতা মামুন, জীবন, মো. রানা, লিংকন, রুবেল গাজী, সিবিএ নেতা রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উঠান বৈঠকের প্রধান অতিথি বক্তব্যে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আমরা বাংলাদেশের জনগণ জন্মগতভাবে বিপ্লবী। কারন সেই ১৯৪৭ সালে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন সহ ২৪’র ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করার মাধ্যমে আমরা আন্দোলন- সংগ্রামের মাধ্যমে বিপ্লবী জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। আরেকটি বিপ্লব হতে চলেছে আগামী ১২ তারিখ। এটি হচ্ছে জনগণের আকাংকিত ভোটের বিপ্লব। আর এই বিপ্লবের জয়ী হয়ে বিএনপি জোট ক্ষমতায় থাক অনেক সরকারি আমলারা চায় না। কারন প্রশাসনে অনেক আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে। এদের বলতে চাই সাবধান হয়ে যান। কোন দলের পক্ষ নিয়ে কাজ করবেন না। নিরপেক্ষতা বজায় রাখুন। আমরা ১২ তারিখ নির্বাচনে জাতীয়তাবাদী রাজনৈতিক বিপ্লব ঘটাবো। আর নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা যোগ হবে ধানের শীষে। তাই খেজুর গাছে ভোট দিলে প্রাইমিনিস্টার হবে তারেক রহমান। আপনারা দেশের স্বার্থে খেজুর গাছ মার্কায় ভোট দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category