১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 100 Time View

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি ঢাকা কামরাঙ্গীরচর:-
সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনী ভিত্তি ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় অনুষ্ঠিত হয়।

গতকাল (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭ টায় রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান
আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ড: আতিক মুজাহিদ, যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের
আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী,সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমূখ।

বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকান্ডের দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষায় যেকোন আধিপত্যের বিরুদ্ধে একসাথে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category