৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 63 Time View

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস ছামাদ, সংগঠনের সাধারণ সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান, ও সমাজ কল্যাণ সম্পাদক শরিফ বিন আব্দুল কুদ্দুস এর যৌথ সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রধান আলোচক, মাওলানা আসরাফুজ্জান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, প্রভাষক জহিরুল ইসলাম জহির, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন, দক্ষিণ উড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, নোয়াগাও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, ডাক্তার আনোয়ার হোসেন, ইসলামি ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল ওয়াদুদ,শুভেচছা বক্তব্য রাখেন সংগঠনের ,সাংস্কৃতিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, রাখিব হোসেন,সাফায়েত উল্লাহ, জিহাদুল ইসলাম, নাফিজ আহমদ,প্রমুখ। পরে কোরআনের হাফেজদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজরা কোরআনের বাহক এবং সমাজের জন্য অনুকরণীয় আদর্শ। তাদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।
বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই কোরআনের আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ইসলামি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানান, কোরআনের হাফেজদের মর্যাদা প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত ১০১ জন হাফেজ এবং তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে ব্যাতিক্রমধর্মী এবং ঐতিহাসিক আয়োজন বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category