ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সকল উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ হাটবাজার স্কুল কলেজে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন সড়ক, ড্রেন, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের আওতায় মশার ওষুধ ছিটানো হয়।
অভিযান কালে জেলা প্রশাসক মো. রায়হান কবির তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অপরিহার্য। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
তিনি আরো বলেন আমরা নিজেরাই নিজেদের স্বার্থে সচেতন হতে হবে এবং আমাদের আশপাশের লোকজনকে সচেতনতার আহ্বান জানাতে হবে।
এসময় ডিসি আরো বলেন জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম ফয়েজ উদ্দিন,