মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
মেঘনা উপজেলাস্থ বড়কান্দা গ্রামের মরহুম আব্দুল গফুর মাষ্টারের এর বড় ছেলে এবং মেঘনা উপজেলা বি.এন.পি-র সাবেক সদস্য সচিব ও মেঘনা মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর বিয়াই ভাই ( একমাত্র ভাগ্নির শ্বশুর) মোঃ মিজানুর রহমানের এর বড় ভাই মেজর (অবঃ) এম.এম.মেহবুব রহমান ডালিম ঢাকার সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উক্ত নামাজের জানাজায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর সুযোগ্য উত্তরসূরী ও দাউদকান্দি–মেঘনার আগামীর ভবিষ্যৎ, কাণ্ডারি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন শিশির।
খন্দকার মারুফ হোসেন বলেন মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আবার তার ডাকে সাড়া দিয়ে একদিন আমাদের সকলেরই চলে যেতে হবে তাই সকলকেই দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে না আখেরাতের জন্য কিছু কাজ করে যেতে হবে এবং দুনিয়াতে এমন কাজ করতে হবে যাতে করে মানুষ আপনাকে আমাকে সবসময় স্মরণ রাখে।
তিনি আরো বলেন মেজর মেহবুব এমন একজন মানুষ ছিলেন আমার দেখা মতে তিনি একজন উত্তম চরিত্রের ন্যায়পরায়ণ মানুষ ছিলেন আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুক।
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে মরহুম মেজর মেহেবুব রহমান ডালিম এর জানাজার নামাজ মেঘনা উপজেলা, বড়কান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার স্নেহের ছোট ভাই মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান মেঘনা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এম এম রহমান ( মোঃ মিজানুর রহমানের) পরিচালনায় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব সালাউদ্দিন সরকার সহ মেঘনা ও দাউদকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মেঘনা,দাউদকান্দি, হোমনা, তিতাসের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনৈতিক সহযোদ্ধা বৃন্দ, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
আবেগ আপ্লুত বক্তব্যে মরহুমার ছোট ভাই এম এম মিজানুর রহমান বলেন আমার ভাইয়ের জানাজায় আপনারা উপস্থিত হয়ে শোক ও সমবেদনা প্রকাশ করায় সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে করে মহান আল্লাহ তায়ালা আমার ভাইকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করেনএবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ Masp-tv মাস্প- টিভি with দৈনিক মায়ের আঁচল.কম এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।