১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

শঙ্কার মাঝে এবারও নারায়ণগঞ্জ লালন মেলা শান্তিপূর্ণ সাধুসঙ্গ দাবি লালন ভক্তসহ সর্বমহলের। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 93 Time View

শঙ্কার মাঝে এবারও নারায়ণগঞ্জ লালন মেলা
শান্তিপূর্ণ সাধুসঙ্গ দাবি লালন ভক্তসহ সর্বমহলের

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নিজস্ব সংবাদদাতা :-

গত বছর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আপত্তিতে বন্ধ হয়ে গিয়েছিলো লালন ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ নামের একটি অনুষ্ঠান। এবারো শঙ্কার মধ্যে রয়েছেন মেলার আয়োজক শাহজালাল এবং লালন ভক্তবৃন্দ। দীর্ঘদিন যাবৎ ধারাবাহিক ভাবে লালন মেলা হয়ে আসলেও গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় আয়োজন। শিল্প, সংস্কৃতির আঘাত হিসেবে বিষয়টি দেখেছেন সমাজের সচেতন মহল।

গত বছর শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এই মেলা বন্ধ হয়ে যায়। প্রতিবছর কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে লালন ভক্তরা এই মেলায় অংশ নেয়। গত প্রায় দশ বছর ধরে নিয়মিত এই মেলা অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে বলে জানাযায়।
হেফাজতে ইসলামের বক্তব্য হচ্ছে, লালন মেলার নামে ‘অপসংস্কৃতির’ চর্চা হতো বলেই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধে জেলা প্রশাসক অনুষ্ঠানটি বন্ধের উদ্যোগ নিয়েছিলো।
এই আয়োজনটি বন্ধের পর নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা বিষয়টিকে জেলা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন।

মি. শাহজালাল জানান মেলা শুধু বন্ধই না, এ নিয়ে ধারাবাহিক নানান হুমকির দিয়েছে বিভিন্ন মহল।
এই আয়োজনটি বন্ধের পর ততকালীন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে।
এছাড়াও সারাদেশে এই মেলা বন্ধের প্রতিবাদে বিভিন্ন সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয় দেশের অন্যতম ব্যক্তিবর্গ। বর্তমান সারাদেশে ধারাবাহিক ভাবে মসজিদ, মন্দির, মাজারে হামলা, সাধুদের উপর নির্যাতন দেশকে করে তুলছে অস্থিতিশীল। সাম্প্রদায়িক অস্থিরতা থেকে দেশ রক্ষায় কবজ হিসাবে লালন মেলা কাজ করবে বলে মনে করেন জেলার সচেতন মহল।
দেশের সম্প্রীতি রক্ষায় প্রসাশনের হস্তক্ষেপে এবারের লালান মেলার আয়োজন করা হোক শান্তিপূর্ণ এমনটাই দাবি সুশীল সমাজের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category