২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট জামাত ইসলাম ও এনসিপির এবং কুতুবপুর লাকিবাজার এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট

সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিসি ও এসপি । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 92 Time View

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিসি ও এসপি

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে রাত অব্দি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সোনারগাঁ উপজেলায় পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সোনারগাঁ উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মণ্ডপ ও পঞ্চমীঘাট মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সরকারের পক্ষ থেকে সবই নেওয়া হয়েছে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি।সে মোতাবেক নিরলস কাজ করে যাচ্ছি।”
তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সংশয় ও শঙ্কাহীনভাবে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান জানিয়ে বলেন,পূজায় ঢাক-ঢোলের ব্যবহার আমাদের ঐতিহ্য। এটিকে হারিয়ে যেতে দেয়া যাবেনা।এটি ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে পরিস্ফুটিত করতে হবে।

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি করছি। বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও, সহকারী কমিশনার(ভূমি), সোনারগাঁও, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category