২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি দক্ষিণ বাসুদেবপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 481 Time View

হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি দক্ষিণ বাসুদেবপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট দিনাজপুর প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রির্পোটঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার আজ (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সেবামূলক ক্যাম্পে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় দেখা যায়।

এ শিবিরে জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ বিতরণ এবং বিশেষ পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির ব্যবস্থাও করে আয়োজকরা।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। মানুষের মুখে হাসি দেখতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

হাকিমপুর প্রেসক্লাবের সদস্য মোসলেম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন স্হানীয় গন্যমান্য মোঃ এনামুল হক সহ বেশ কিছু গন্যমান্য ব্যাক্তিবর্গ বলেন, এটি শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, মানুষের প্রতি আমাদের ভালোবাসার ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।

জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ দেলোয়ার হোসেন বলেন, চোখের রোগ নিয়ে মানুষ অনেক সময় অবহেলা করে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে অনেক সময় জটিলতা বাড়তে পারে। আজকের এই উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে।

চিকিৎসা নিতে আসা এক সুবিধাভোগী রহিমা বেগম আবেগ ভাবে বলেন, আমাদের মতো গরিব মানুষ চিকিৎসা করাতে গেলে অনেক খরচ হয়। এখানে বিনামূল্যে পরীক্ষা আবার ওষুধ, সবই পাওয়া যাচ্ছে। আমরা সত্যিই উপকার পেলাম। এ ধরনের মহতি উদ্যোগ নেওয়াই হাকিমপুর প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই।

এ ছাড়া আরও এক বৃদ্ধ কৃষক মোঃ আব্দুল হাকিম বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে পরীক্ষা করালাম, ওষুধও পেলাম। এমন উদ্যোগ আবার ও হওয়া দরকার।

হাকিমপুর প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক আয়োজন অব্যাহত থাকবে।
এধরনের বিনা মুল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরনের আয়োজন করাই স্হানীয় এলাকাবাসী অত্যন্ত খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category