১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
वीरगंज में ईद-ए-मिलादुन्नबी के अवसर पर ‘सीरतुन्नबी’ कार्यक्रम संपन्न/বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘সিরাতুন্নবী’ অনুষ্ঠান সম্পন্ন। নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ मोहम्मद (स.अ.) के जन्मदिवस के अवसर पर वीरगंज के विद्यालयों में सरकारी अवकाश, महानगरपालिका के कार्यालय सामान्य रूप से संचालित होंगे/মোহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে বীরগঞ্জের বিদ্যালয়ে সরকারি ছুটি, মহানগরীর দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। वीरगंज के नेशनल मेडिकल कॉलेज में एम्बुलेंस चालकों के लिए बेसिक लाइफ सपोर्ट (BLS) प्रशिक्षण संपन्न/বীরগঞ্জের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালকদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণ সম্পন্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা উদ্বোধন হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 373 Time View

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় বিজলী আক্তার আমেনা (৩০) নামের গৃহবধূকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পন করেছে স্বামী।

গত শনিবার রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধৃু বিজলী আক্তার আমেনা কুমিল্লা শহরের কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। স্ত্রীকে হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন স্বামী ইমরান হোসেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাস পূর্বে প্রেমের সম্পর্কের পর তাদের দুজনের বিয়ে হয়। বিজলীর দ্বিতীয় বিয়ে ছিলো এটি। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। শনিবার রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগনের সঙ্গে কথা বলে বিজলী। ইন্টারনেটের ডাটা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গৃহবধূ বিজলীকে কুপিয়ে হত্যা পর বন্দর থানার আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category