১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাজা মঈনুদ্দিন চিশতির ৩৯ তম বাৎসরিক অনুষ্ঠানে অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য :জোসেফ । মায়ের আঁচল রিপোর্ট এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে বন্দরে স্কুল ছাত্রী আকলিমা নিখোঁজের ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার । মায়ের আঁচল রিপোর্ট মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি । মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন। মায়ের আঁচল রিপোর্ট

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 172 Time View

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনতার ব্যানারে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান ।
সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের আহত মোহাম্মদ মাইনুদ্দিন, এনসিপির সিদ্ধিগঞ্জের সংগঠক সোহেল খান সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক নাজমুল ইসলাম, এনসিপির সিদ্ধিরগঞ্জের সংগঠক রাইসুল ইসলাম রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ আলম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর আওয়ামীলীগকে নিষিদ্ধের জন্য যদি আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করতে হয় তাহলে এরচেয়ে বেশি লজ্জার আর কিছু নেই আমাদের বিপ্লবীদের জন্য। অভুত্থান পরবর্তীতে যেখানে আওয়ামীলীগের রাজনীতি করার কোন অধিকার নেই, মানুষ হিসেবে তাদের বাচারও অধিকার নেই। সেখানে এখন তারা বিভিন্ন মিছিল মিটিং করার দুঃসাহস দেখায়। এসময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এই সরকার ব্যাবস্থা আমাদের রক্ত দিয়ে বানানো। তারা যদি গণমানুষের আকাংঙ্খা বুঝতে ব্যার্থ হয় তাহলে অতি দ্রুতই এই বাংলাদেশের আকাশে বাতাসে জুলাইয়ের গন্ধ আবার আসার সম্ভাবনা রয়েছে। তাই অতি দ্রুত আওয়ামীলীগকে নিষিদ্ধ করতেই হবে বলে জোর দাবী জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category