৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 429 Time View

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
সামাজিক, মানবিক ও সৃজনশীল সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও সংগঠনের মুখপাত্র সাহিত্য সাময়িকী কাব্যছন্দ -এর উদ্যোগে কবি,লেখক, সাংবাদিক, সংগঠক,সাংস্কৃতিক ও সামাজিক পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং শিশু- কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। সেই সাথে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্ব স্ব ক্ষেত্রে কর্মদক্ষতা ও নারীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন নারীকে সন্মাননা সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সুস্থ মানষিক চিন্তার বিকাশে ও পাঠ্যাভাস গড়ে তুলতে শিশুতোষ ছড়া ও গল্পের বইসহ গল্প, কবিতা ও প্রবন্ধের বই উপহার হিসেবে বিতরণ করা হয়।

কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সহ সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন ও কোষাধ্যক্ষ শিপন জোমাদ্দার এর সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান এস, এম জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি আল আশরাফ বিন্দু, কবি মোঃ আব্দুল রহমান, কবি ইয়াদী মাহমুদ, ৪২টি জোটভুক্ত সংগঠনের প্রধান এড: আবুল কালাম আজাদ, সেন্ট্রাল জেনারেল হাসপাতালে এর পরিচালক মো: মনিরুজ্জামান, আনন্দধাম এর নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু,ডা: নেছার আহমেদ তমাল,কবি আদিত্য রুপু ,কবি ফরিদুল মাইয়ান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, কবি কাজী আনিসুল হক হীরা, কবি মাসুদ রানা লাল,কবি রাজ লক্ষী প্রমুখ।

উপস্থিত সন্মানিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের যেমন ত্যাগ ও সংযম শিক্ষা দেয় তেমনি হিংসা ও লোভ পরিহার করতে শেখায়। সেই সাথে আল্লার নৈকট্য পেতে উপসনায় নিয়োজিত রাখে। আর ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো সেই সাথে দেশ ও জনগণের কল্যাণে সবাই নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করে যাবো।

এ সময় ৮ মার্চ-২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপস্থিত ১০ জন নারীকে তাদের কর্মময় জীবনের সফলতা কামনায় ও কাজে উৎসাহ প্রদানে কাব্য ছন্দ এর পক্ষ থেকে সন্মাননা সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা, সন্মাননা সনদপত্র প্রদান ও বই বিতরণ শেষে পৃথিবীর মায়া ত্যাগ করে যারা আমাদের মাঝ থেকে চীর বিদায় নিয়েছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনায় এবং যাহারা জীবন দশায় অসুস্থ জীবন যাপন করছেন তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনাসহ দেশ ও বিশ্ববাশীর উপর শান্তির কামনায় দোয়ার মোনাজাত পাঠ করা হয়।

এ সময় কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও কাব্য ছন্দ সাহিত্য সাময়িকী’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, এনামুল হক প্রিন্স, এড. শারমিন আক্তার রেখা, জহিরুল ইসলাম মিন্টু, মাকসুদা ইয়াসমিন, ঝুমি,রিয়া খান,আফরোজা, অর্ক,কারজানা আক্তার মনি,বুবলী আক্তার, সুবলী আক্তার, পিয়াসা, অমি,লাবণ্য, সাজ্জাদ হোসেন মীর্জা, উজ্জ্বলসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category