১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়েরের মাধ্যমে ১১ জন মাদক সেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা প্রদান। वीरगंज में ईद-ए-मिलादुन्नबी के अवसर पर ‘सीरतुन्नबी’ कार्यक्रम संपन्न/বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘সিরাতুন্নবী’ অনুষ্ঠান সম্পন্ন। নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 367 Time View

এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ০৪.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্ট্যান্ডের অনুমান ১৫০ গজ দক্ষিণে পঁচা বল সাবান ফ্যাক্টরীর পূর্ব-উত্তর কোণে মৃত এমদাদুল হকের মালিকানাধীন ২য় তলা বিশিষ্ট বিল্ডিং-এর নিচ তলার সিঁড়ির পশ্চিম পার্শ্বে রুমে অভিযান পরিচালনা করে-
১) ৫০০/- টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্প ৩০ পাতা, মোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, (২) ১০/- টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্প ৩৫৫০ পাতা, মোট ৭১,০০,০০০/- (একাত্তর লক্ষ) টাকা, (৩) ১০০/- টাকার নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প ৫ পাতা, যার মূল্য ৫০০/- (পাঁচশত) টাকা, (৪) ৫০/- টাকার নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প ৫ পাতা, যার মূল্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা, (৫) ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) পাতা নকল কার্টিজ পেপার, যার মূল্য অনুমান ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (৬) ২টি নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৭) ৪টি নকল ৫০/- টাকা মূল্যের ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৮) ১৫টি নকল ১০০/- টাকা মূল্যের ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৯) ০২টি নকল ৫০০/- টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (১০) ১০টি নকল ১০/- টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (১১) ০১টি নকল ২০/- টাকা মূল্যের কোর্ট ফি তৈরীর টিনের ছাপা প্লেট, (১২) ০৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে Offset Ink, TOKA HG সহ বিভিন্ন লেখা আছে, (১৩) ৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে DAIHAN Ink, DG সহ বিভিন্ন লেখা আছে, (১৪) ৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে PRIDE 50 সহ বিভিন্ন লেখা আছে এবং (১৫) ২টি সিঙ্গেল কালার মেশিন উদ্ধার করে। জব্দকৃত মালামাল জব্দ করে ১। মোঃ মিন্টু খান (৩২), পিতাঃ মোঃ আলমাস খান, স্থায়ী সাং- এস্তাজ মোল্লার ডাঙ্গী, থানাঃ চরভদ্রাসন, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ; ২। মুন্না ইসলাম মিকাইল (২২), পিতাঃ মোঃ কামাল মিয়া, মাতাঃ মোসাঃ মিনা বেগম, স্থায়ী সাং- রূপাপাত, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা ও পলাতক আসামি ৩। মোতাহার @ সবুজ (৩২), পিতাঃ সাইফুল ইসলাম @ সাইফুল্লাহ, মাতাঃ মোসাঃ শেফালী বেগম, স্থায়ী সাং- রূপাপাত, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এর সহায়তায় উক্ত কারখানাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ০২ জন ও পলাতক আসামি ০১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25 A/25 A(b)/25 A(c) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রূপনগর থানায় ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category