নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৬৩ পিস ইয়াবা ০.৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ৯৪ জন, ওয়ারেন্ট মূলে ০৪ জন, ডাকাত ০৪ জন, নিয়মিত মামলার আসামি ১২ জন, অন্যান্য ধারায় ০৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৪ জনসহ সর্বমোট ১২৭ (একশত সাতাশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃত আসামিদের বিবরণঃ
নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৩ জন এবং নিয়মিত মামলার আসামি ০৫ জনসহ মোট ০৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় অভিযান পরিচালনা করে ১২২ পিস ইয়াবা ও ০৪ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ০৩ জন, মাদকসেবী ৫৯ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন এবং অন্যান্য ধারায় ০১ জনসহ মোট ৬৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, মাদকসেবী ০২ জন, নিয়মিত মামলার আসামি ০২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জনসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ০৬ জন এবং ডাকাত ০৩ জন এবং অন্যান্য ধারায় ০২ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানাম অভিযান পরিচালনা করে ২১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ০২ জন, মাদকসেবী ১৭ জন, ডাকাত ০১ জন, ওয়ারেন্ট মূলে ০২ জন এবং নিয়মিত মামলার আসামি ০৪ জন সহ মোট ২৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে ওয়ারেন্ট মূলে ০১ জন, মাদকসেবী ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৬৩ পিস ইয়াবা ০.৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ৯৪ জন, ওয়ারেন্ট মূলে ০৪ জন, ডাকাত ০৪ জন, নিয়মিত মামলার আসামি ১২ জন, অন্যান্য ধারায় ০৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৪ জনসহ সর্বমোট ১২৭ (একশত সাতাশ) জন আসামি গ্রেফতার হয়েছে তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।