২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 170 Time View

এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিকের প্রশাসক ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলে প্রশাসক নিয়োগের মাধ্যমে নাসিকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এরও আগে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। পরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। নতুন দায়িত্ব পাওয়ার ফলে এখন থেকে নাসিকের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হবে। কর্পোরেশন পুনর্গঠন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য যে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন আলী আহাম্মদ চুনকা। ২০০৩ সালে তাঁর জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনটি পৌরসভা একত্র করে সিটি কর্পোরেশন গঠনের পর ২০১১ সালের নির্বাচনে তিনি দেশের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেন এবং টানা দীর্ঘ সময় নগরপ্রধানের দায়িত্ব পালন করেন।
মেয়র পদ থেকে অপসারণের কয়েক মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত বছরের ৯ মে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি তার দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category