১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়েরের মাধ্যমে ১১ জন মাদক সেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা প্রদান। वीरगंज में ईद-ए-मिलादुन्नबी के अवसर पर ‘सीरतुन्नबी’ कार्यक्रम संपन्न/বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘সিরাতুন্নবী’ অনুষ্ঠান সম্পন্ন। নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ मोहम्मद (स.अ.) के जन्मदिवस के अवसर पर वीरगंज के विद्यालयों में सरकारी अवकाश, महानगरपालिका के कार्यालय सामान्य रूप से संचालित होंगे/মোহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে বীরগঞ্জের বিদ্যালয়ে সরকারি ছুটি, মহানগরীর দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে

কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনায় প্রশাসনের নজরদারি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুন ২৭, ২০২৬,
  • 86 Time View

কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনায় প্রশাসনের নজরদারি।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :-

কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে
শনিবার (২৭ জুন) সকালে শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছ বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন বলছেন, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক শাহপরীর দ্বীপের রাস্তা এবং জেটি ঘাটে পতাকাগুলো টাঙিয়ে দেন। পরে সেগুলোর ছবি তুলে নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে ওসব পতাকা টানানোর ভিডিও শেয়ার করে লিখেছেন, ‌‘এ পর্যন্ত কোনও ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে সুন্দর কালেমার পতাকা। এসব আয়োজন করেছে শাহপরীর দ্বীপের আল হিদায়া ছাত্র সংগঠন। এ দৃশ্য দেখে মনটা ভরে গেলো।’

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে আছেন এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা পতাকা প্রদর্শন করেন। তবে আজ সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো অনেক পতাকা কে বা কারা সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সবাইকে সামাজিকমাধ্যমে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহার করার আহ্বান জানান।

এ বিষয়ে শাহপরীর দ্বীপের ডাঙারপাড়া এশা আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনও উদ্দেশ্য নেই। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে জানতে পেরে আমি গিয়ে কিছু পতাকা নামিয়েছি।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা উত্তোলন করেছেন, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন আমি বিষয়টি বিকালে শুনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক কালেমা লেখা সাদা পতাকা টাঙিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category