১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেই নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করছেন সদর ইউএনও ও উপজেলা প্রকৌশলী রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত । নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ।

নারায়ণগঞ্জের ফতুল্লার স্টেডিয়াম থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 216 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার স্টেডিয়াম থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা এনআইডি কার্ড, বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং সিল রবিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে বস্তাগুলো ময়লার ভাগাড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। প্রথমে ময়লার বস্তা ভাবলেও পরক্ষনে এগুলো খুলে দেখা যায় এনআইডি কার্ড ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, কার্ডগুলো উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার, নারায়ণগঞ্জের নয়। এগুলো পুরনো এনআইডি কার্ড তবে এ ব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category