৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত । নারায়ণগঞ্জে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬,
  • 78 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকা হতে রাত আনুমানিক ১০ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশেপাশের বিভিন্ন মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে মোট ১৫ (পনেরো) জন মাদকসেবীদের আটক করা হয়েছে।
শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত আটককৃত এসব মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) এবং ৫০০/-টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ ১। রুবেল (২৮), পিতা-মৃত আবুল কালাম, সাং-খামারপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এ/পি সাং-চৌধুরী বাড়ী মাঝিপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ আলম (৬০), পিতা-মৃত মহব্বত আলী, সাং-চৌধুরীবাড়ী মাঝিপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ আসলাম (৬৫), পিতা- মোসলেম মিয়া, সাং-গোদনাইল আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- চিত্ত রঞ্জন জি, এস,সি, সি মোড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। আল আমিন (২৪), পিতা- মোঃ দেলোয়ার, সাং-চিত্তরঞ্জন চৌধুরীবাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৬। মোঃ মিজানুর রহমান (৫২), পিতা- মৃত শাহ জাহান, সাং- গোদনাইল রসুলবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৭। মোঃ পাভেল (২৮), পিতা- আলী মোহাম্মদ, সাং- চৌধুরীবাড়ী তাঁতখানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৮। মোঃ জুয়েল (৩০), পিতা- মৃত ইদ্রিস আলী, সাং- গোদনাইল ধনকুন্ডা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৯। হাবুল মৃধা (২৮), পিতা- কামাল মৃধা, সাং- চৌধুরীবাড়ী, জেলে পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১০। মোঃ মাসুম (৩৫), পিতা- হায়দার আলী, সাং- গোদনাইল আরামবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১১। মোঃ রাকিব (২২), পিতা- ফারুক, সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১২। শাকিল (২০), পিতা- নান্নু হাওলাদার, সাং- সাচরা, থানা-বোরহান উদ্দিন, জেলা- ভোলা, এ/পি সাং-পাইনাদী নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১৩। মোঃ রুপ মিয়া (৬৫), পিতা- মৃত সিদ্দিকুর, সাং- আটিগ্রাম, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১৪। মোঃ কবির হোসেন (৩৫), পিতা- রবিজ উদ্দিন, সাং- গঙ্গাপুর কালাবাড়ী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- দূর্জয় টাওয়ার সিদ্ধিরগঞ্জ হাউজিং, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১৫। মোঃ পারভেজ (২৪), পিতা- মৃত হুমায়ূন কবির, মাতা- পারভীন বেগম, সাং- শিমরাইল টেকপাড়া, ০৪নং ওযার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category