৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬,
  • 14 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পদ্মা অয়েল পিএলসি, গোদনাইল ডিপোর জেট এ-১ এর চেকার মোঃ রফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন যে, সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫), পিতা-মোঃ শরিফুজ্জামান শরীফ, মাতা-রাজিয়া আক্তার, সাং-গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ গত ০১/০৭/২৬ খ্রি. তার ব্যবহৃত মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০ (বিশ) লক্ষ টাকা এককালীন এবং প্রতি মাসে ০২ (দুই) লক্ষ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে অভিযোগকারী মোঃ রফিকুল ইসলামকে চাকরি করতে না দেওয়া এবং অভিযোগ করলে হত্যার হুমকি দেয়। এভাবে ভয়ভীতি দেখানোর ধারাবাহিকতায় ০১/০৮/২৬ খ্রি. সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালসহ অজ্ঞাতনামা ১০/১২ জন উল্লেখিত তেল ডিপোতে প্রবেশ করে ২০ (বিশ) লক্ষ টাকা এককালীন এবং প্রতি মাসে ০২ (দুই) লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং গালিগালাজ ও মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় অপরাধ দমনে চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিন ফকির সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় এজাহারনামীয় প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতার করার জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category