১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা -নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 34 Time View

নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে নারায়ণগঞ্জে আসলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

নারায়ণগঞ্জ সফরে সকাল ১০ টায় এসে পৌঁছালে মন্ত্রী কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।এরপর মন্ত্রীদের গার্ড অফ অনার প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান, টার্মিনাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল এবং ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। এরপর বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা সহ নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

বক্তব্যে তিনি আরো বলেন, ‘লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।’
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category