১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত। দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলা সহ ২৯ মামলার আসামি মামুন ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত।

সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 473 Time View

সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি :

“মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ” এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও নজরুল স্মৃতি সম্মাননা স্মারক ২০২৬ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত করে নজরুল স্মৃতি সন্মাননা স্মারক প্রদান করা হয়।
৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা সম্পাদক প্রফেসর মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু ।
মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনা ও পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক দেশজগতের সম্পাদক ও প্রকাশক, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক ছিলেন উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ডঃ শাহেদ মন্তাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন ,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ চেম্বার্স অফ কমার্সের পরিচালক হানিফ সরদার ,নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক মজিবর সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category