১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম ও নারী সহ ২৪জন আটক। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 110 Time View

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম চান ও নারী সহ ২৪জন আটক।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার ২৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম চাঁন,নারীসহ ২৪ জন আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এই অভিযানে জিমখানা এলাকার মাদক কারবারি ” আলম চাঁন” সহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আলম চাঁন এর নিজ বসতঘর তল্লাশি করে আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, বড় ছোড়া ০৩ টি, স্টীলের চাপাতি ০১ টি, টেটা ০১ টি, লোহার পাইপ ০২ টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হবে। গ্রেফতার কৃত আলম চাঁন এর বিরুদ্ধে সদর থানায় পূর্বেও ১০ টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও ১. পারভীন আক্তার(৩৫), স্বামী-মোঃ ফয়সাল, সাং- জিমখানা এর নিকট হতে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২. আফরিনা @হাসি(৫০), স্বামী-মোঃ আলমগীর, সাং- জিমখানা এর নিকট হতে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির আটককৃত ০৫ জনকে গাঁজা রাখা ও খাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলোঃ মোঃ ফয়সাল (২১)পিতা- মোখলেছ,মাতা- সীমা বেগম,সং-রেলওয়ে কলোনি, নতুন জিমখানা ,থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ ,সাজার পরিমাণ- ১২ দিন।
রিফাত (২০)পিতা- মোহাম্মদ লিটন মাতা- হেনা আক্তার
সাং- শারকল থানা- গৌরনদী ,জেলা- বরিশাল ,বর্তমান ঠিকানা- জল্লার পার থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ,সাজার পরিমাণ- ১২ দিন ।
জুবায়ের ভূইয়া রানা (৩৬) পিতা- মৃত মোশারফ ভূঁইয়া
মাতা-মাহমুদা আক্তার ,সাং- ৩৯৬ দেওভোগ পাক্কা রোড
থানা- নারায়ণগঞ্জ সদর ,জেলা- নারায়ণগঞ্জ,সাজার পরিমাণ- ২০ দিন ।
মোঃ মোস্তফা হোসেন ২৬) পিতা- মৃত আব্দুল মজিদ মাতা- রিজিয়া বেগম সাং- জল্লারপাড় থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ ,সাজার পরিমাণ- ১৪ দিন ।
অভিনন্দী (৩০)পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী মাতা- সাবানা শুনী,সাং- ডাল পট্টি ,থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ,সাজার পরিমাণ- ০৭ দিন।

পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category