১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ।

নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন ,নারায়ণগঞ্জ সদর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৬ এর উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 124 Time View

নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর, বিশেষ প্রতিনিধি

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ২৯ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

ফল উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ , নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )এস এম ফয়েজ উদ্দিন ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের কোনো বিকল্প নেই। আমাদের এখন ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। এতে কৃষকরা যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ফলের অপচয়ও রোধ করা সম্ভব হবে বলে তিনি বলেন।
ফল মেলায় স্থানীয় কৃষক, ফল ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন আধুনিক কার্যক্রম, উন্নত কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীদের সচেতনতামূলক তথ্য প্রদান করা হয় এবং মেলায় মূল আকর্ষণ হিসেবে মৌসুমি ফলের প্রদর্শনী হিসেবে মেলায় দেশীয় জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর মৌসুমি ফল প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category