অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র), মোঃ ওয়াছেক মিয়া এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ০৪/১১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২১:৫০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউপি আন্তর্গত খালপাড় সাকিনস্ত জনৈক আব্দুল কাদির (৪২) এর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মোছাঃ মমতাজ বেগম, স্থায়ী ঠিাকানা- গ্রাম-মঙ্গলকান্দি রায়পুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-গ্রাম-৭৬/সেগুনবাগিচা, থানা-রমনা, জেলা-ডিএমপি, ঢাকা’কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে ।