৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, জুন ২, ২০২৫,
  • 261 Time View

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ :-
সোমবার ২ জুন বেলা সাড়ে বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিঞা ভাতার এই চেক বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন: “মানুষ হিসেবে আমাদের কোনো সীমা নেই—আমরা লিমিটলেস। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি। তাই আমাদের ইচ্ছাশক্তি হতে হবে আকাশসম। নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার এ সুযোগকে কাজে লাগাতে হবে।”

ডিসি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কেবল ব্যক্তি নয়, বরং সামগ্রিকভাবে সমাজ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও সাহসিকতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে তৃণমূল থেকেই গড়ে উঠবে এক সমৃদ্ধ বাংলাদেশ।

অনুষ্ঠানে জেলার ৫টি ভিন্ন ক্যাটাগরি যেমন ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স—এ প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে ভাতার মোট ২৪,৯৯,৯০০ (চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত) টাকার চেক বিতরণ করা হয়।

আয়োজনটি ছিল অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী, যা নারীদের আত্মনির্ভরশীল করে তোলবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )আলমগীর হুসাইন, জেলা প্রশাসন কর্মকর্তা ও বিভিন্ন নারী উদ্যোক্তা বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category