৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে ট্রাক স্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ স্থানীয়রা ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 112 Time View

নারায়ণগঞ্জে ট্রাক স্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ স্থানীয়রা

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায়  ট্রাক স্ট্যান্ড নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় ঢাকা নারায়ণগঞ্জ লিঃক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

মানববন্ধনে এলাকাবাসিরা জানান, গত বেশ কিছুদিন ধরে ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাক স্ট্যান্ড নির্মানের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাক স্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিক ও এলাকাবাসি সহ অন্তত দশ হাজার মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে বলে অভিযোগ তাদের। তাই এই স্থানে ট্রাক স্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। 

এদিকে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বাসিন্দারা। 

এ বিষয়ে নারায়ণগঞ্জের  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মান কাজ করছে। তবে এলাকাবাসির দাবির বিষয়গুলো প্রাধান্য দেয়া হবে। যাতে করে মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখেই কাজ করা হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category