১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট এড মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মায়ের আঁচল রিপোর্ট আইনজীবি ফোরামের উদ্যোগে এমপি কালামকে ফুলেল শুভেচ্ছা । মায়ের আঁচল রিপোর্ট শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শুভেচ্ছা ও ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান। মায়ের আঁচল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ,ভয়ভীতিহীন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন :ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট সাংবাদিকতায় ও সাংগঠনিক কাজের দক্ষতায় মায়ের আঁচলের পক্ষ থেকে নজরুল স্মৃতি সন্মাননা পদক পেলেন সাংবাদিক এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 71 Time View

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে বিশেষ আলোচনার মুহূর্তে
তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমানসহ কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারাদেশের ২৮ হাজার সদস্যদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানান বিরামহীন সমর্থনের জন্য।

নির্বাচিত প্রাপ্তির প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই নেত্রী বলেন, নির্বাচিত হওয়ায় নিশ্চয়ই আমার জন্য আনন্দের, তবে দায়িত্বও অনেক বেড়ে গেলো। আমি চাই সাংবাদিকরা নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতার পক্ষে কাজ করে এসেছে-আমি এই ধারা অব্যহত রেখে অনুসন্ধানী সংবাদ সংগ্রহ ও সরবরাহের বিষয়ে প্রশিক্ষিত করে তৃণমূল সংবাদকর্মীদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে চাই। পেশাগত ঐক্যের অভাবে সাংবাদিক নির্যাতন, গুম, খুনের সংখ্যা কমিয়ে আনতে চাই।
তিনি আরো বলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ অব্যহত রাখতে চাই।
সেহলী পারভীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও সমাজ সচেতনতার অন্যতম শক্তি। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় দৃঢ় ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে।

তিনি আরো বলেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সাংবাদিক নিরাপত্তা, স্বাধীনতা ও মেধা বিকাশে নতুন নেতৃত্ব নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।
তার এই নির্বাচিত হওয়ায় সারাদেশের ২৮ হাজার সাংবাদিকের প্রাণকেন্দ্র বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের জন্যও নতুন সম্ভাবনা ও অগ্রগতির বার্তা বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category