২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত । নারায়ণগঞ্জে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।

মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 95 Time View

মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় হুুসাইনিয়া মাদ্রাসা এলাকায় মাদক কারবারিদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।আহতদের মধ্যে সিফাত (২১) নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মো. সিফাত (২১), মো. রাজু (২৬) ও অ্যানি আক্তার (৩০)। তাঁদের মধ্যে সিফাতকে প্রথমে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে ভর্তি অবস্থায় চিকিৎসারত আছেন। অপর দুই আহত রাজু ও অ্যানি আক্তারকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ চলছিল। এ সময় সিফাতসহ কয়েকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
কিছুক্ষণ পর মাদক কারবারি শফিকুল ইসলাম তাঁর বড় বোন জান্নাতুল ফেরদৌস পারী, বোনজামাই সোহেলসহ ৫-৬ জনকে নিয়ে আবার ঘটনাস্থলে আসেন। এসেই তাঁরা সিফাত, রাজু ও অ্যানিকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীদের কয়েকজন গণপিটুনি খেয়ে পালিয়ে যান।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালীউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category