১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা । মায়ের আঁচল রিপোর্ট ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার ৪টি ইউনিয়ন কে নিয়ে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট

হাটহাজারীতে মানবিক ডিসি জাহিদুল ইসলাম এর হাত ধরে ছয় জন প্রতিবন্ধীর ঘরবন্দী জীবনের অবসান। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা ,নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 262 Time View

হাটহাজারীতে মানবিক ডিসি জাহিদুল ইসলাম এর হাত ধরে ছয় জন প্রতিবন্ধীর ঘরবন্দী জীবনের অবসান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানবিক সেবায় নিজেকে বরাবরের মতোই অনন্যভাবে তুলে ধরলেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম। যোগদানের মাত্র ছয় কর্মদিবসের মধ্যেই দ্বিতীয়বারের মানবিক উদ্যোগ নিলেন তিনি।
আজ ছয়জন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি পেলেন তার হাত থেকে হুইলচেয়ার উপহার।

আজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা পরিদর্শনের ফাঁকে তিনি এসব হুইলচেয়ার বিতরণ করেন।

হাটহাজারী উপজেলার মো. সুমন ও সেতারা বেগম দম্পতির দশ বছর বয়সী সন্তান মো. বেলাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। গোসল, শৌচাগার ব্যবহার কিংবা ঘরের বাইরে যেতে হলে মা-ই তাকে কোলেকরে নিয়ে যেতেন। অর্থের অভাবে এতদিন হুইলচেয়ার কিনতে পারেননি তারা। ডিসির উপহার পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হলো।

একই উপজেলার কুমদ বন্ধু ধরের মেয়ে গীতা ধর (৩২) জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সনাতন ধর্মাবলম্বী এই নারী বছরের পর বছর ঘরবন্দী জীবন কাটাচ্ছিলেন। গীতার ছেলে জানান, “মায়ের পা কেটে ফেলার পর থেকে তিনি ঘরেই বন্দী ছিলেন। আজ ডিসি স্যার হুইলচেয়ার দিয়েছেন। মা এখন নিজেই আশপাশে যেতে পারবেন। তার ঘরবন্দী জীবনের অবসান হলো।”

এছাড়া হাটহাজারীর মো. আনোয়ারের মেয়ে হাসিনা আক্তার এবং জালাল আহমদের জন্মগত প্রতিবন্ধী মেয়ে ফাহিমা আক্তারও পেলেন হুইলচেয়ার। ফাহিমার ভাই বলেন, “এখন থেকে ঘরের ভেতর হোক বা আশপাশে—বোন নিজেই চলাচল করতে পারবে।”

সত্তারঘাট পুরান বাজার মানিক এলাকার মো. মাহাবুল হকের ছেলে মো. খোকনও হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত।

১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সমস্যা ও সম্ভাবনা বুঝতে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করছেন ডিসি জাহিদুল ইসলাম। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে হাটহাজারী উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস। এই সময় জেলা প্রশাসক বিভিন্ন অফিসে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করেন।

হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন ডিসি।
পরে একটি ইউনিয়ন পরিষদ, একটি উন্নয়ন প্রকল্প এবং আশ্রয়ণ প্রকল্পও ঘুরে দেখেন তিনি।

হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

ব্যস্ততার মধ্যেও মানবিকতার আলো ছড়াতে ভুললেন না তিনি। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাঁচজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির হাতে নিজে হুইলচেয়ার তুলে দেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷
এর আগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ বরুমছড়ায় ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ ইউনুচকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহয়তা প্রদান করেন জেলার নবাগত অভিভাবক।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category