৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। মায়ের আঁচল রিপোর্ট one student, one tree বাস্তবায়নের লক্ষে সোনারগাঁওয়ে ২৫ হাজার চারা গাছ বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট মাসদাইরে বিকাশ ব্যবসায়ীক হত্যার প্রধান আসামী জাকিরকে গ্রেফতার করেছে ফতুল্লার পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন ,নারায়ণগঞ্জ সদর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৬ এর উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নকলমুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কঠিন নির্দেশনা,না মানলে ব্যবস্থা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লা দেলপাড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই ও দুই হাতের রগ কেটে হত্যার দায়ের স্ত্রীকে গ্রেফতার । মায়ের আঁচল রিপোর্ট

নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 17 Time View

নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুর পা ভেঙে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে মূলত শিশুটির পা ভাঙেনি। এআই দিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল করা হয়েছে বলে দাবি শিশুটির পরিবারের।

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির ৩ মাসের সন্তানের নাম রিজিক।
সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজকর্ম সাময়া আক্তারের জা রিজিক এর চাচী লতা বেগমকে করতে হয়েছে। এই নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে গত ১১ জুন রিজিকের চাচী লতা বেগম শিশুকে পায়ে মোচর দেয়। সেই দৃশ্য সায়মা তার মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিওটি এআই দিয়ে এডিট করে পা ভেঙে ফেলা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এআই দিয়ে এডিট করা। আমার সন্তানের কোনো পা ভাঙেনি। আপনারা নিজের চোখে দেখেন। তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টার নেই। পারিবারিক বিষয় নিয়ে আমার জার সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে সে সন্তানের পায়ে মোচড় দেয়। বিষয়টি পারিবারকভাবে মীমাংসা হয়ে গেছে।

মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার মাদবদী থানা পুলিশ শিশুটির পরিবারের কাছে যায় এবং খোঁজ খবর নেয়। সেখানে গিয়ে শিশুটির পা ভাঙা বা পায়ে প্লাস্টার করার কোনো চিহ্ন পায়নি।
তিনি আরো বলেন তারা একই পরিবারের সদস্য। একসঙ্গে ব্যবসা করেন। এক সঙ্গে বসবাস করেন। সংসারে কাজ কর্ম নিয়ে তার সঙ্গে মনোমালিন্যের জেরে শিশুটির পায়ে মোচর দেয়। পরে সেটা এআই দিয়ে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শিশুটির পা ভাঙেনি। আমি তাদের বাড়ি গিয়ে শিশুটিকে দেখেছি। এ বিষয়য়ে শিশুটির বাবা-মা থানায় এসেছে ছিল। তাদের কোনো অভিযোগ নেই ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category