১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
वीरगंज में ईद-ए-मिलादुन्नबी के अवसर पर ‘सीरतुन्नबी’ कार्यक्रम संपन्न/বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘সিরাতুন্নবী’ অনুষ্ঠান সম্পন্ন। নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ मोहम्मद (स.अ.) के जन्मदिवस के अवसर पर वीरगंज के विद्यालयों में सरकारी अवकाश, महानगरपालिका के कार्यालय सामान्य रूप से संचालित होंगे/মোহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে বীরগঞ্জের বিদ্যালয়ে সরকারি ছুটি, মহানগরীর দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। वीरगंज के नेशनल मेडिकल कॉलेज में एम्बुलेंस चालकों के लिए बेसिक लाइफ सपोर्ट (BLS) प्रशिक्षण संपन्न/বীরগঞ্জের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালকদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণ সম্পন্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা উদ্বোধন হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 17 Time View

নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

জানাগেছে,নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ, ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও একটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , গত ৮ আগস্ট ২০২৬ শনিবার ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় মো. হান্নান হোসাইনের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়।
এসময় ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের মারধর করে তারা প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুন্ঠন করে পালিয়ে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৮ আগস্ট শনিবারেই দন্ডবিধি ৩৯৫/৩৯৭ ধারা একটি মামলা দায়ের হয়েছে যার নম্বর-৩২।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ডাকাতদের শনাক্ত করে।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের আভিযানিক দল ঢাকার তুরাগ ও ডিএমপির বিভিন্ন থানা এলাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছে।

অভিযানে ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন , লুণ্ঠিত এক ভরি দুই রতি স্বর্ণ, একটি ব্যাংক হিসাব এবং স্বর্ণ গলানোর যন্ত্রপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ থানার বিহারীপুর এলাকার শহিদুল খান (৪৬) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর সোনাপুর এলাকার কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭)।

পুলিশ জানায়, ফতুল্লার ওই ডাকাতির ঘটনায় ১৪ সদস্যের একটি দল অংশ নিয়েছিল বলে তারা জানিয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে ।
পলাতক ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category