নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়েরের মাধ্যমে ১১ জন মাদক সেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা প্রদান।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১১ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মোট ১১ (এগারো) জন মাদকসেবীদের আটক করা হয়।
আটককৃত আসামিদেরকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) এবং ৫০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন ১। মোঃ আঃ কাদের হোসেন@ ফালান(৪০), পিতা-আবুল হাশেম, সাং-উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ আনোয়ার হোসেন কুট্টি (৪০), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-আজিবপুর রেললাইন, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। জামাল (২৮), পিতা-সিরাজ, সাং-কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। উৎস (১৯), পিতা-কালিপদ, সাং-আটি অবদাকলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। অনন্ত রায় (১৯), পিতা-ভূবন রায়, , সাং-আটি অবদাকলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৬। মোঃ নাজমুল (১৯), পিতা-জয়নাল, সাং-গ্যাস লাইন, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। রিপন (২৬), পিতা-মোর্শেদ, সাং-সোনামিয়া মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৮। সবুজ মাঝি (২৮), পিতা-মোশারফ, সাং-জালকুড়ি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৯। রাজা মিয়া (২৬), পিতা-রাশিদ, সাং-গ্যাস লাইন, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ১০।মোঃ হাসান (২৮), পিতা-রহিম মোল্লা, সাং-মিজমিজি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১১। মেহেদী হাসান (২০), পিতা-নাজিম উদ্দিন, সাং-মিজমিজি দক্ষিণপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।