১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেই নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করছেন সদর ইউএনও ও উপজেলা প্রকৌশলী রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত । নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬,
  • 89 Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করে পরে স্বামী নিজেই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নং গলির ফারুক হোসেন খোকনের ভাড়া বাড়ির দুতলার ফ্ল্যাটে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে শামীম হোসেন নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে নিহত শামীম হোসেন (৩৫) শরীয়তপুর জেলার গোসাইরহাট রানীশাহ গ্রামের মৃত. নুরু বেপারীর ছেলে। আহত ময়ুরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। তাদের ৩জন শিশু সন্তান রয়েছে। দুপুর দেড়টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, শামীম ও তার স্ত্রী ময়ুরী বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। সকাল ১০টার সময় তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষনপর ফের বাসায় এসে দরজার সামনে ময়ূরী বেগমকে গলায় ছুরিকাঘাত করে। তখন গলা ধরে দৌড়ে বাড়ির বাহিরে বের হয়ে যায় ময়ূরী বেগম।

এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করে শামীম। এসময় শামীমের মা পাশের ঘর থেকে এসে ডাক চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ময়ূরীর ঢাকা মেডিকেলে প্রেরন করেন এবং শামীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহত নারীকে চিকিৎসা দেয়া জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে তার চিকিৎসা চলছে।
সুস্থ হলে ঘটনার কারন জানাযাবে।
লাশ ময়না তদন্তের জন্য হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর এক ছেলে ফাহিম (১০) দুই মেয়ে ফাতেমা (৪), ফিরিস্তা (১) বয়সের সন্তান আছে। ৩জনই শিশু।
কি কারনে শামীম এঘটনা ঘটিয়েছে কিছুই বলতে পারেননি নিহতের ভাই মোস্তফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category