সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
বুধবার ১৪ অক্টোবর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর বাজার আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে ঢাকা বাইপাস মহাসড়কের মানববন্ধন করেছে এলাকাবাসী ।
নয়াপুর এলাকার এস কে শাকিল জয় বলেন আমাদের এই সমস্ত এলাকাবাসির দীর্ঘদিনের প্রত্যাশা ও জোরালো দাবি জনগণের বিরম্বনার কথা চিন্তা করে অনতিবিলম্বে এই ফ্লাইওভারটি যাতে সরকার করে দেয়।
এই নয়াপুর বাজার আন্ডার পাশ দিয়ে এর পূর্বে বহু দুর্ঘটনা শিকার হয়েছে মানুষ যাতে করে এই ধরনের দুর্ঘটনার পোহাতে না হয় তাই আন্ডার পাশ নয় ফ্লাইওভার দাবি করছে এলাকাবাসী।