১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর

জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচিতে রেডক্রিসেন্ট সোসাইটির একাত্নতা পাখির প্রতি মমত্ববোদ্ধে জেলা প্রশাসক, মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 196 Time View

জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচিতে রেডক্রিসেন্ট সোসাইটির একাত্নতা পাখির প্রতি মমত্ববোদ্ধে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ – এর জাম গাছ রোপণ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-
আজ ২০ জুলাই, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভূক্ত লেকপার্ক (স্থানীয় নাম ডিএনডি খাল) ওয়াকওয়েতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ গৃহীত গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে উক্ত খাল সংলগ্ন চার কিলোমিটার এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা। মানুষের পাশাপাশি সৃষ্টিজগতের অন্যতম বাসিন্দা পাখিদের বিশ্রাম ও খাবার সংস্থানের বিষয় বিবেচনায় তিনি একটি জামগাছ রোপণের মাধ্যমে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদান করেন।

রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবীবৃন্দের আয়োজিত অনাড়ম্বর প্রতিকী উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে মান্যবর জেলা প্রশাসক মহোদয় গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে সবুজে ঢেকে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাস্তুসংস্থানসহ পর্যটন বিষয় মাথায় রেখে পরিকল্পিতভাবে এ এলাকায় নিম, কৃষ্ণচূড়া, কদম, জাম লাগানোর ফলে ভবিষ্যতে এ এলাকায় একটি মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে এলাকাবাসী ও পার্কে ভ্রমণকারী সময় কাটাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা বসবাসযোগ্য হওয়া পর্যন্ত এই সবুজায়নের এ কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান। ইতোপূর্বে গত ১০ জুলাই ২০২৫ তারিখে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এক লক্ষতম গাছ রোপণের মাইল ফলক অর্জনে সকলের অংশগ্রহণের জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপিন করেন এবং চলমান এ কর্মসূচীতে আরও ৮০০ গাছ রোপণের উদ্যাগ গ্রহণ করায় রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট ও বর্ণিত প্রতিষ্ঠানের ক্লাইমেট চেঞ্জ এডাপটাটেশন প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), ক্লাইমেট চেঞ্জ এডাপটাটেশন প্রজেক্টের ম্যানেজার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category