১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত। দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলা সহ ২৯ মামলার আসামি মামুন ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য সহ ১২৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 231 Time View

নারায়ণগঞ্জে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপিত

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

আল্লাহর প্রিয় হাবিব দোজাহানের বাদশা উম্মতের কান্ডারী নবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিতাইগঞ্জের বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে র‌্যালীটি শেষ করে।
এ সময় জেলার বিভিন্নস্থান থেকে পায়ে হেটে ও যানবাহনে করে মুসল্লীরা র‌্যালীতে অংশ নেন। পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

র‌্যালীতে নেতৃত্বদানকারী সৈয়দ বাহাদুর শাহ বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চারিদিক চলমান মব বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category