৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 378 Time View

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবীর।

শনিবার (১৩ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরানী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজ এবং উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে তিনি ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সার্বিকভাবে আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category